প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৪ অক্টোবর, ২০২৫

জেলা জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি নিজাম সম্পাদক জসিম

উপজেলা প্রতিনিধি, সদর : নোয়াখালীতে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি এস এম নিজাম
ও মো. দেলোয়ার হোসেন জসিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করে জেলা কর আইনজীবী ফোরামের নোয়াখালী জেলা কমিটি অনুমোদন করা হয়েছে। নোয়াখালীতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

১৩ অক্টোবর সোমবার  সন্ধ্যায় নোয়াখালী জেলা শহরের  নবাব কনভেনশন হলে নোয়াখালী জেলার কর আইনজীবীদের সাথে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন করা হয়।
নোয়াখালীতে এই প্রথম জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কমিটির গঠন করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এডভোকেট মোঃ সোহাগ, সহ-সভাপতি হিসেবে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারা হলেন, এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট আবুল কালাম আজাদ, মো. মহসিন মানিক।

সহ-সাধারণ সম্পাদক পদে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারা হলেন, এডভোকেট কেফায়েত উল্লাহ মৃধা, এডভোকেট মোহাম্মদ সোহাগ হোসেইন, এডভোকেট তাজ হোসেন সোহেল, মাহাবুবের রহমান সোহেল।
সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, যোবায়ের হোসেন ফয়সাল, সহসাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ পদে হাসানের জামান, প্রচার সম্পাদক পদে আজিম চৌধুরী, দপ্তর সম্পাদক পদে মো সজল জাহান, আইন বিষয়ক সম্পাদক পদে মোঃ গোলাম কিবরিয়া টিপু, আন্তর্জাতিক সম্পাদক পদে আলি আহাদ তানিব, মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে নাজমা আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক পদে নজরুল ইসলাম, পরিকল্পনা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে দেলোয়ার হোসেন এবং ধর্ম বিষয়ক সম্পাদক পদে মহিউদ্দিন আহমেদ খান নির্বাচিত হন।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো.আব্দুল মতিন স্বাক্ষরিত একুশ সদস্য বিশিষ্ট কমিটির মেয়াদকাল এক বছর নির্ধারণ করে দেয়া হয়েছে। কমিটি ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল মতিন নবগঠিত কমিটির নেতৃবৃন্দদেরকে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এবং চলমান ষড়যন্ত্র মোকাবেলায় ও আগামীর রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক, এডভোকেট এ বি এম জাকারিয়া, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, জেলা বিএনপি’র দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ প্রমুখ।

এছাড়াও কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সদস্য ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর