প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৫ অক্টোবর, ২০২৫

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অষ্টম শ্রেণির ছাত্রের  মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমুন (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর আনুমানিক১টার সময় উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইমুন ওই এলাকার সারওয়ার ড্রাইভারের ছেলে এবং ফুলতলী দারুল কোরআন জামালিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সাইমুন যখন গাছের ডাল কাটছিল, সেই সময় অসাবধানতাবশত একটি ঢাল ছিটকে গিয়ে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লাগে। ঢালের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমুন ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। তাকে দ্রুত উদ্ধারের চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি।

এই প্রসঙ্গে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, “খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, গাছের ঢাল কাটতে গিয়েই এই কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর