
উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা : দাগনভূঞা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সার বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী মোঃ আবদুল আহাদ, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপসহকারী কৃষি কর্মকর্তা সালেহ উদ্দিনসহ সকল উপসহকারী কৃষি কর্মকর্তারা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে বসতবাড়ি ও মাঠে শীতকালীন আগাম সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৬৫০ কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। বসতবাড়িতে সবজি চাষের জন্য ২৫০ জন কৃষক, বেগুন ১১০ জন, মিষ্টি কুমড়া ১১০ জন, শসা ১১০ জন ও ৭০ জন কৃষকের মাঝে লাউ বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :