প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২০ অক্টোবর, ২০২৫

শেখ হাসিনার পেত্ত্বারা নির্বাচনকে বানচালের চেষ্টা করছে – জয়নুল আবদিন ফারুক

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ, : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফহুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনার পেত্ত্বারা বাংলাদেশে আগুন লাগিয়ে এই নির্বাচনকে বানচালের চেষ্টা শুরু করছে। বাংলাদেশে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। আসছে নির্বাচনে ধানের শীষ তারেক রহমান যাতে বাংলাদেশে যাতে ক্ষমতায় আসতে না পারে তার ষড়যন্ত্র ইঙ্গিত দুই দিন আগে সারা বিশ্বের মানুষ চোখের পানি ফেলছে আর বুক পাটা কান্না করছে। আজ হাজার কোটি টাকার মালিকরা ও ফুটপাতে বসে কান্না করছে হায় এখন কি করবো।

তিনি সোমবার (২০অক্টোবর) সকালে নোয়াখালী-২ সেনবাগ, সোনাইমুড়ি আংশিক আসনের নাটেশ্বর দিঘীরজান বাজারে নাটেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ৩১ দফার লিফলেট বিতরন উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এই কথা বলেন।

নাটেশ্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির নেতা নুরু মেম্বার, বশির আহমেদ, মোঃ মিলন ও মোঃ আনোয়ার হোসেন। এসময় অনুষ্ঠানে অন্যণ্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেবারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ বাহার মিয়া সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
জয়নুল আবদিন ফারুক তা বক্তব্যে আরও বলেছেন, এই ইউনুছ সরকার যখন আপনাদের ভোটারাধিকার প্রয়োগ দিবে হাই স্কুলে, তখনি একটি চক্র যারা গত ১৬ বছরে ষড়যন্ত্র করে আপনাদের মায়ের বুকে লাথি মেয়ে আপনার ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছে। ভোটে, চুরির ভোটে নয়, ডাকাতির ভোটে নয়, লুটের ভোটে নয়, রাতের ভোটে নয়, দিনের ভোটে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে এই ৩১দফা আমরা অক্ষরে অক্ষরে পালন করব।

তিনি আরো বলেন, যারা দেশে আগুন লাগায় তারা নির্বাচনকে আপনাদের ভোটারাধিকার থেকে বঞ্চিত করতে চায়। তাদের উদ্যোশ্যে বলতে চাই ৩১ দফা জনগনের দাবী, যেই দল ক্ষমতা যায় বা কোনো দিন যায়না সেই দলের প্রদান থাকে। কিন্তু তারেক রহমান তিন বছর আগে স্পষ্ট ঘোষনা দিয়েছে দুই বারের অধিক প্রধানমন্ত্রী থাকতে চাই না। তারেক রহমান বলেছে, আমি বিচার বিভাগকে ধ্বংস করতে চাই না, আমি দুদককে ধ্বংস করতে চাই না, আমি বাংলাদেশে গণতন্ত্র এনে দিতে চাই, আমি শেখ মজিব তার কন্যা হাসিনা হতে চাই না। হাসিনা বাবার নাম বিক্রি করে এই বাংলাদেশে হরিলুট করেছে তারা আজ কারাগারে আছে।

তিনি জামায়াতে ইসলামীর নেতাদের উদ্দেশে বলেন, আপনারা তো আমাদের বন্ধু ছিলেন, বেগম খালেদা জিয়া আপনাদের মন্ত্রী বানিয়েছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর