• ঢাকা
  • মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২০ অক্টোবর, ২০২৫

সেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নে সেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিন ও তার সহযোগীদের পরিকল্পিত হামলায় সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ফরিদ, কৃষক দলের সহ-সম্পাদক ওমর ফারুক, সাবেক যুবদল সভাপতি ইমতিয়াজসহ অন্তত ৬ জন নারী-পুরুষ গুরুতর আহত হয়েছেন।

বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় সংঘর্ষে অন্তত ১১ জন নারী-পুরুষ আহত হওয়ার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) দুপুরে সুখচর ও নলচিরা ইউনিয়নের সাধারণ মানুষ হাতিয়া থানার সামনে এ মানববন্ধন করেন।

সুখচর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম বক্তব্যে বলেন, শনিবার সকালে সেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিন ও তার সহযোগীদের হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ছয়জন গুরুতর আহত হন।
হামলার শিকাররা হলেন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ফরিদ, কৃষক দলের সহ-সম্পাদক ওমর ফারুক, সাবেক যুবদল সভাপতি ইমতিয়াজসহ আরও কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ওমর ফারুকের বোন শাবনুর অভিযোগ করেন, “দিন দুপুরে প্রকাশ্যে এ ধরনের বর্বরোচিত হামলা হাতিয়ায় আইনের শাসনের অভাব প্রমাণ করে। হামলাকারী শাহাবুদ্দিন ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

আহত হেলাল মাঝির ছেলে মাওলানা তামজিদ হাবিব বলেন, স্থানীয় আওয়ামী লীগের আধিপত্য বিস্তারের চেষ্টাকে কেন্দ্র করেই এ হামলা চালানো হয়েছে। মামলা করার চেষ্টা করলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মানববন্ধনে এলাকাবাসী প্রশাসনের নীরব ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর