প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫

কবিরহাটে ‎বাইক বাজার উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, কবিরহাট : কবিরহাট বাজারে দুই প্রবাসীর উদ্যোগে কবিরহাট বাইক বাজার ব্যানারে একটি বাইকের হাটের শুভ উদ্বোধন করা হয়।

২৩ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় কবিরহাট পুরান থানার সংলগ্ন একটি মাঠে কবিরহাট বাইক বাজার উদ্বোধন হয়।

কবিরহাট বাইক বাজার উদ্বোধনে উপস্থিত ছিলেন কবিরহাট পৌর বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, পৌর জামায়েত আমির ফজলুল্লাহ্, আব্দুল কুদ্দুস, গিয়াস উদ্দিন বাংলা সহ আরো বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

এ সময়ে প্রবাসী ২ উদ্যোক্তা নুর উদ্দিন ও আব্দুল মালেক মানিক জানান কবিরহাটের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে আমরা চায় কবিরহাট এর মানুষ তার সখের বাইকটি কবিরহাট থেকে দেখে শুনে নিতে পারে এবং অন্য এলাকায় গিয়ে যেন ভোগান্তিতে না পড়তে হয় তাই আমাদের এই উদ্যোগ।
তারা আরো বলেন এই খানে নিয়ম মেনে পুরাতন বাইক ক্রয় বিক্রয় করতে পারবে এর জন্য উভয় পক্ষের উপযুক্ত কাগজ পত্র জমা দিতে হবে। প্রতি বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বাজার চলমান থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর