প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫

কোম্পানীগঞ্জে খাল দখলমুক্ত করতে ২০ স্থাপনার উচ্ছেদ অভিযান

উপজেলায় প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় প্রভাবশালীদের দখলকৃত চাপরাশি খালের ওপর থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দিন ব্যাপী চরফকিরা ইউনিয়নের মাঝে বয়ে যাওয়া চাপরাশি খালে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান হয়। এসময় খালের ওপর থাকা ২০টি স্থাপনায় উচ্ছেদ চালানো হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

অভিযান সুত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী খালের ওপর কোনো ভবন, দোকানপাট করা যাবেনা। কিন্তু এসব ভবন, দোকানপাটের মালিকরা তা অনুসরণ করেনি। অবৈধ দখলদাররা পানি নিষ্কাশন পথরুদ্ধ করে অবৈধভাবে খালের জায়গা দখল ও স্থাপনা নির্মাণ করে। এতে এ উপজেলায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রশাসন এজন্য এসব অবৈধ দোকানপাট, কালভার্ট গুড়িয়ে দেয়।

এবিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, আজ খালের ওপরে থাকা ২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। খালের ভেতর থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আমাদের এ উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর