
সিডিডি এবং দ্বীপ উন্নয়ন সংস্থা কর্ত্তৃক বাস্তবায়িত ডিজ্এ্যবিলিটি ইনক্লুসিভ ফ্লাড রিকভারী ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে ২৩ অক্টোবর ২০২৫ জেলার সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়ন পরিষদ মাঠে একটি মহড়া অনুষ্ঠিত হয়। বন্যায় যানমালের ক্ষতির পরিমান কমিয়ে আনার জন্য এলাকাবাসীর সচেতনা বৃদ্ধির লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাবেয়া আসফার সায়মা, উপজেলা নির্বাহী অফিসার, সুবর্ণচর উপজেলা নোয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু কাউসার, চেয়ারম্যান চর জব্বর ইউনিয়ন; জনাব শাহ আলম, উপজেলা শিক্ষা অফিসার, মো: রুবেল মিয়া, সিনিয়র অফিসার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স আজিজ উল্লাহ, ইউনিয়ন সিপিপি সভাপতি; জনাব আহসানুল হক সোহেল, প্রকল্প পরিচালক, দ্বীপ উন্নয়ন সংস্থা এবং জনাব জর্জ সরকার, প্রোগ্রাম ডেভেলপমেন্ট এ্যান্ড ফান্ড রেইজিং ম্যানেজার, সিডিডি। অনুষ্ঠানে দ্বীপ উন্নয়ন সংস্থার কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্কুল শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এই মহড়ার মাধ্যমে এলাকাবাসী বন্যার আগে, বন্যাকালীন সময়ে এবং বন্যার পরে কি করনীয় সে বিষয়ে সচেতনতা লাভ করেন।
উল্লেখ্য সিডিডি এবং দ্বীপ উন্নয়ন সংস্থা নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা এবং চর জব্বর ইউনিয়নে উল্লেখিত প্রকল্পের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারে ৪২টি টিউবওয়েল, ৪৬টি ল্যাট্রিন এবং ১০০টি বাড়িভিত্তিক সবজিবাগান তৈরী করে দিয়েছে। প্রকল্পটি কর্মরত ২টি ইউনিয়নে ২টি আপদকালীন পরিকল্পনা এবং বন্যায় সচেতনতা বৃদ্ধির জন্য ২টি মহড়ার আয়োজন করেছে। প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করছে সেন্টার ফর ডিজাস্টার ফিলোনথ্রোপী, ইউএসএ।
আপনার মতামত লিখুন :