প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৭ অক্টোবর, ২০২৫

নোয়াখালীর রেল উন্নয়নের দাবিতে রেলপথ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

নুশরাত রুমু, মাইজদী : নোয়াখালীর রেল যোগাযোগ ব্যবস্থা সীমিত ও অনুন্নত। বৃহত্তর নোয়াখালীর রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে রোববার ২৬ অক্টোবর ২০২৫ বৃহত্তর নোয়াখালী ছাত্র কল্যাণ এসোসিয়েশন, ঢাকা পলিটেকনিক এর প্রতিনিধি দল রেলপথ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন।

প্রতিনিধি দলটি ২০২৩ সালের ১৬ নভেম্বর অনুমোদনপ্রাপ্ত ঢাকা-নোয়াখালী রুটের সুবর্ণচর এক্সপ্রেস (৮১৭/৮১৮) দ্রুত চালুর দাবি জানায়। পাশাপাশি তারা বন্ধ থাকা মেইল ট্রেন চালু, অপ্রয়োজনীয় স্টপেজ কমানো ও সার্বিক রেল ব্যবস্থার উন্নয়ন বিষয়েও দাবি উত্থাপন করেন।

এ সময় তারা রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম মহাসচিব (অপারেশন বিভাগ) মো. শহিদুল ইসলাম এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিস্তারিত আলোচনা হয়। তিনি আশ্বাস দেন, “এই বিষয়ে খুব দ্রুতই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন  সংগঠনের সভাপতি নাফি ইব্রাহিম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সাদমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. নাইমুল ইসলাম আরিফ বৃহত্তর নোয়াখালীর জনগণের দীর্ঘদিনের দাবির বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে সকলের আশা।

আরও পড়ুন

  • . এর আরও খবর