প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ অক্টোবর, ২০২৫

ঐতিহাসিক পল্টন ট্রাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ

আবু ছায়েদ শাকিল, কোম্পানীগঞ্জ : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে হত্যাকাণ্ডের ঘটনাকে স্মরণ ও হত্যাকারীদের বিচারের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বিকেলে উপজেলা গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা বেলায়েত হোসেন, জামায়াতে ইসলামীর বসুরহাট পৌরসভা আমীর মাওলানা মোশাররফ হোসাইন, জামায়াত নেতা হেলাল উদ্দিন , মাওলানা শাহজাহান, জিয়াউল হক জিয়া , আইয়ুব আলী প্রমূখ।

পরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা বলেন, ২৮ অক্টোবরের মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করতে হবে। লগি-বইঠার নির্দেশদাতাদেরও কঠিন বিচারের আওতায় আনতে হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর