• ঢাকা
  • সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ অক্টোবর, ২০২৫

সুবর্ণচরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদে উপজেলা যুবদলের সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরে জেলা যুবদলের নির্দেশ অমান্য করে উপজেলা যুবদলের নামে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে যুবদলের একাংশের গ্রুপিংমূলক কর্মসূচি পালনের প্রতিবাদে সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার চরজুবিলী ইউনিয়নের জাকারিয়া উকিলের বাড়ির  হলরুমে এ প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সদস্য ও সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্ল্যাহ বাবুল,চরবাটা বিএনপি নেতা মাইনুদ্দীন  যুবদলের যুগ্ম আহবায়ক মহি উদ্দিন মহিম।

সভায় বক্তারা বলেন, জেলা যুবদলের নির্দেশনা উপেক্ষা করে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে যুবদলের নামে বিভ্রান্তিকর ও গ্রুপিংমূলক কার্যক্রম পরিচালনা করছে, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারা সংগঠনের শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল খায়ের আকাশ, এডভোকেট আবদুল্লাহ ও যুবনেতা সাহাব উদ্দিন অনিক, নাহিদ উদ্দিন, ছাত্রনেতা জামাল উদ্দিন, আরিফুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতা কর্মীরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর