
উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা : “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যে দাগনভূঞা পৌরসভার আয়োজনে ও নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এলডিইডি) সহযোগীতায় জাতীয় স্যানিটেশন দিবস ও বিশ্ব হাত দোয়া দিবস পালিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে পৌরসভা প্রঙ্গনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে পৌরসভার প্রঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে পৌরসভার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ শাহীদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. নুরুল আফছার, দাগনভূঞা প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন ও সহকারী প্রকৌশলী জুনায়েদ কায়ছার সৌরভ প্রমুখ।
এসময় পৌরসভায় ৪৫ দিনের মধ্যে নবজাতকের জন্ম নিবন্ধন সম্পন্ন করায় অভিভাবকের হাতে জন্ম সনদের সঙ্গে বিশেষ উপহার ও অভিনন্দন স্মারক তুলে দেন ইউএনও মোঃ শাহীদুল ইসলাম।
আপনার মতামত লিখুন :