প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১ নভেম্বর, ২০২৫

৫ হাজার শিশুর অংশগ্রহনে আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফেনী : জেলায় বেসরকারি পর্যায়ে সর্ববৃহৎ প্রতিযোগিতামুলক আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা উৎসবমুখর পরিবেশে শনিবার অনুষ্ঠিত হয়েছে। দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনীর এ আয়োজনে সহযোগিতায় রয়েছে আলোকিত ফেনী ফাউন্ডেশন।

১ম থেকে ৮ম শ্রেণির ৫ সহস্ত্রাধিক শিশু শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেয়।

ফেনী সরকারি কলেজ,ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, সোনাগাজী সরকারি ছাবের ম পাইলট হাই স্কুল, দাগনভূঞা সরকারি আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,আজিজিয়া ফাজিল মাদ্রাসা, সিলোনীয়া হাই স্কুল,সিলোনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একযোগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্র পরিদর্শন করেন ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আইউব, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জামায়াতের আমির মুফীত আবদুল হান্নান। এসময় বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ছাড়াও ফেনী সরকারি পাইলট আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারাহ দিবা খানম, ব্যবসায়ী ও সমাজসেবক আ.ন.ম আবদুর রহীম, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন, জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি এম. মামুনুর রশিদ সঙ্গে ছিলেন।

বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন জানান,২০১০ সাল একে জেলার ব্যাপী শিশুদের প্রতিযোগিতামূলক এ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। ৫ শত শিক্ষার্থীকে প্রতিবছর আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর