
রাশেদ বিল্লাহ, স্টাফ রিপোর্টার : ৫০তম রক্ত দানে রেকর্ড গড়লেন নোয়াখালীর যুবক মানবিক সৈনিক এনামুল হক স্বাধীন। মানবিক ব্লাড ফাউন্ডেশন নোয়াখালী এর সাবেক এডমিন এবং সিনিয়র সহ-সভাপতি বর্তমান স্থায়ী কমিটির সদস্য নোয়াখালীর যুবক মানবিক সৈনিক এনামুল হক স্বাধীন। রক্ত দিলে হয়না ক্ষতি জাগ্রত হয় মানবিক অনুভূতি এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় বিনামূল্যে ৫০তম বার লাল ভালোবাসা উপহার দিলেন এই মানবতার ফেরিওয়ালা।
তিনি বিভিন্ন অনলাইন ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনসহ বেশ কিছু সংগঠনের সাথে জড়িত রয়েছেন বলে জানা যায়।
উল্লেখ্য চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন (CBF), চর জব্বর ব্লাড ফাউন্ডেশন, আলোকিত ব্লাড ফাউন্ডেশন (ABF), খেদমত ব্লাড ফাউন্ডেশনসহ অন্যান্য, থ্যালাসেমিয়া এবং কিডনি ডায়ালাইসিস রোগীদের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছায় বিনামূল্য এক ব্যাগ রক্তের সন্ধানে দিন রাত শত ব্যস্ততার মাঝেও নিরলস ক্লান্তিহীন সংগ্রাম করে যাচ্ছেন মানবিক সৈনিক স্বাধীন।
জেলাতে স্বেচ্ছায় বিনামূল্যে ব্লাড বিতরণ সেবার সাথে সম্পৃক্ত এরকম একজন সংশ্লিষ্ট ব্যক্তি থেকে জানা যায়, নোয়াখালীর যুবক মানবিক সৈনিক এনামুল হক স্বাধীন গরীব দুঃখী অসহায় মুমূর্ষু রোগীর জন্য স্বেচ্ছায় বিনামূল্যে রক্তের সন্ধানে কাজ করে ইতোমধ্যে জেলা জুড়ে প্রশংসার জোয়ারে ভাসতেছেন। গণমাধ্যম সুত্রে জানা যায়, তিনি এখন পর্যন্ত প্রায় দুই হাজারের অধিক ব্যাগ ব্লাড ম্যানেজ করে দিতে সক্ষম হয়েছেন।
আপনার মতামত লিখুন :