প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৮ নভেম্বর, ২০২৫

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

নুশরাত রুমু, মাইজদী : শনিবার ৮ নভেম্বর সকাল  ১০:৩০ মিনিটে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্স জেলার মামলার ত্রুটি বিচ্যুতি ও তদন্তের গুণগত মান বৃদ্ধি এবং মামলার অগ্রগতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. ফখরুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুক।

কনফারেন্স আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন, জেলার ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইডি, পিবিআই, জেলা গোয়েন্দা শাখা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আরএমও ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি, পিপি ও আইনজীবী  সহ সকল থানার অফিসার ইনচার্জগণ।

আরও পড়ুন

  • . এর আরও খবর