
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কবিরহাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের আংশিক অংশ) এর ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপি নেতা মুহাম্মদ ফখরুল ইসলাম।
শনিবার দিনব্যাপী বসুরহাট পৌরসভার মেট্রো টাওয়ারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে ও কবিরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সৌরভ হোসেন খোকন, কবিরহাট পৌরসভা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মুঞ্জু, কবিরহাট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন, কবিরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আহসান উল্লাহ মোহন, কবিরহাট সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ প্রমূখ।
আপনার মতামত লিখুন :