প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১১ নভেম্বর, ২০২৫

চাটখিলে ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী ববিতা ও তার সহযোগী গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলা চাটখিল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী ববিতা ও তার সহযোগী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

চাটখিল থানা সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চাটখিল থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের ঠাকুরবাড়ির সামনে পাকা রাস্তার মাথা থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চাটখিল পৌরসভার ভীমপুরের বেদে পল্লীর আরিফুর রহমানের স্ত্রী মাদক সম্রাজ্ঞী ববিতা আক্তার (৩০), ও তার সহযোগী একই বেদে পল্লীর খোরশেদ আলমের মেয়ে তামান্না আক্তার শারমিন (২০)।

এ সময় তাদের থেকে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা এসআই আবদুল মান্নান জব্দ তালিকা মূলে জব্দ করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত এই মাদক সম্রাজ্ঞী ও তার সহযোগীর বিরুদ্ধে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে। এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে পূর্বে চাটখিল থানায় মাদক ও চুরির আরও চারটি মামলা রয়েছে। “মাদক উদ্ধার সংক্রান্ত অভিযান চলমান রয়েছে, মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন

  • . এর আরও খবর