প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ নভেম্বর, ২০২৫

চাটখিলে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিলে বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও একটি সিএনজি চালিত অটোরিকশাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ১২ নভেম্বর সন্ধ্যায় চাটখিল থানা পুলিশ হালিমাদীঘির পাড়স্থ পিজি স্কুলের সামনে চাটখিল-সোনাইমুড়ী মহাসড়কে এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে নোয়াখালী-থ ১১-৭৪৪৩ নম্বর সিএনজি অটোরিকশাটি তল্লাশি করে সিএনজির পিছনের অংশ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের মীর আলীপুর হাজী বাড়ির মো. হেলাল উদ্দিনের ছেলে মিজান উদ্দিন (৩৫)। অপরজন একই গ্রামের বাঁশতলা বাড়ি মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. হাছান (৩২)।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত গাঁজা ও সিএনজি জব্দ করা হয়েছে, এ ঘটনায় চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর