প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৪ নভেম্বর, ২০২৫

আজ সুবর্ণচর প্রেসক্লাবের প্রথম নির্বাচনে ভোটগ্রহণ সভাপতি পদে মুখোমুখি কামাল-সবুজ।

হাবিবুর রহমান রনি, সুবর্ণচর :
প্রায় ২০ বছর পর প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হতে যাচ্ছে সুবর্ণচর প্রেসক্লাবে। আজ শনিবার ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে এ প্রতীক্ষিত নির্বাচন। দীর্ঘদিন পর ক্লাবটি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছে। যা সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা ও আগ্রহ তৈরি করেছে।

মোট ভোটার ২৪ জন। দুইটি পদে নির্বাচন ঘোষিত হলেও, সাধারণ সম্পাদক পদে আবদুল বারী বাবলু  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটগ্রহণ হবে শুধুমাত্র সভাপতি পদে।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ক্লাবের সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরী এবং তরুণ সাংবাদিক আরিফ সবুজ। নির্বাচনী পরিবেশ এখন উৎসবমুখর, দুই প্রার্থীই শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রচার ও সমর্থন আদায়ে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর