প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৫ নভেম্বর, ২০২৫

দাগনভূঞায় রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

প্রতিনিধি, দাগনভূঞা :
দাগনভূঞা উপজেলার বেকের বাজারে রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় মো. শেখ আহমদ (৯১) নামে বৃদ্ধা নিহত হয়েছেন। এতে সিএনজির যাত্রী কামরুল ইসলাম (১৬) গুরুতর আহত হয়েছে। আহত কামরুল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার একটি পা ভেঙে গেছে।

নিহত শেখ আহমদ উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর এলাকার আকবর ফকির বাড়ির চান্দু মিয়ার ছেলে। আহত কামরুল ইসলাম উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের বেকের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন সকালে ফেনী নোয়াখালী মহাসড়কে একটি সিএনজি দাগনভূঞা থেকে যাত্রী নিয়ে ফেনীর দিকে যাচ্ছিল, পথিমধ্যে বেকের বাজার পৌঁছালে নিহত শেখ আহমদ রাস্তা পারাপার হওয়ার সময় সিএনজির সামনে দিয়ে দৌড় দেয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দিলে বৃদ্ধা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে মারা যায়।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।

আরও পড়ুন

  • . এর আরও খবর