
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বসুরহাট দারুল ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ। শনিবার সকালে প্রতিষ্ঠানের বয়েজ শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের খ্যাতিমান আলেম-উলামা, শিক্ষাবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অত্র মাদরাসার শিক্ষক মাওলানা আলী হোসাইন মাহমুদ ও মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান হযরত মাওলানা নূরুল আবছার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব, আওলাদে রাসূল (সাঃ) হযরত মাওলানা আল্লামা সায়্যিদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই জাতির ভবিষ্যৎ। দ্বীনি ও আধুনিক শিক্ষায় সুসজ্জিত হয়ে সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।” এছাড়াও তিনি প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফেনী আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি ফারুক আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দারুল ইহসান ফাউন্ডেশনের পরিচালক হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ, ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মহিউদ্দিন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৫ আসনের জামায়াতে ইসলামী এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌর-আমীর মাওলানা মোশাররফ হোসাইন ও হোমল্যান্ড আবাসন লিঃ এর ব্যাবস্থাপক পরিচালক মাওলানা মাকসুদ জামিল।
অনুষ্ঠানে সাবেক কৃতি শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। এর মধ্যে ছিলেন ঢাকা জজকোর্টের এডভোকেট আবু বকর সিদ্দিক মারুফ, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মোর্শেদ আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমান হল শাখার অভ্যান্তরীন ক্রিড়া সম্পাদক আব্দুল্লাহিল আবরার।
পুরোদিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বিষয়ে পুরস্কার বিতরণ করা হয়। গার্লস শাখা, বয়েজ শাখা ও তাহফিজ শাখার অধ্যক্ষ ও পরিচালকরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন। বক্তারা ভবিষ্যতে আরও উন্নতমানের দ্বীনি শিক্ষা ও নৈতিকতার প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :