প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৬ নভেম্বর, ২০২৫

সুবর্ণচরে ভূমিহীন সম্মেলন অনুষ্ঠিত

হাবিবুর রহমান রনি, সুবর্ণচর :
সুবর্ণচরে ভূমিহীন জনগোষ্ঠীর অধিকার আদায়ের লক্ষ্যে ‘ছমিরহাট ভূমিহীন অঞ্চল’ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল তিনটায় উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চর নাঙ্গুলিয়া এলাকার নূর ইসলাম মার্কেট সংলগ্ন মাঠে স্থানীয় ছমিরহাট ভূমিহীন সমিতির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’-এর সার্বিক সহায়তায় আয়োজিত এ সম্মেলনে স্থানীয় ভূমিহীন জনগোষ্ঠীর অধিকার আদায়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সম্মেলনে ছমিরহাট ভূমিহীন সমিতির সভাপতি শাহ আলম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজেরা করি’র চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক খাইরুল ইসলাম। সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ৭নং পূর্ব চরবাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মো. হেলাল উদ্দিন, পূর্ব চরবাটা ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মাওলানা নেয়ামত উল্লাহ, পূর্ব চরবাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, ইউনিয়ন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, ছমিরহাট ভূমিহীন সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুদ্দিন পাভেল, ভূমিহীন নেত্রী মারজাহান বেগম, ভূমিহীন নেতা জসিম উদ্দিন, ভূমিহীন নেতা আলমগীর হোসেনসহ আরও অনেকে।

অতিথিরা আলোচনার সময় ভূমিহীনদের জমি অবৈধভাবে প্রভাবশালীদের দখলমুক্ত করা, ভূমি বৈষম্যের অবসান, ভূমিহীনদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের অধিকার নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তুলে ধরেন। এ ছাড়া তরুণ প্রজন্মের পক্ষ থেকে কিশোরী বক্তা অরিন ও কিশোর বক্তা দূর্জয় ভূমিহীনদের অধিকার এবং ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন।

ভূমিহীনদের দাবি ও অধিকার আদায়ের কার্যক্রম এগিয়ে নিতে সমিতির পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে নিজেরা করি’র চরজব্বর অঞ্চলের অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেবনাথ নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

আরও পড়ুন

  • . এর আরও খবর