
উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা :
দাগনভূঞা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, মুগ, মসুর, খেসারী, ফেলন, বোরো উফশী ধান (বীজ ও রাসায়নিক সার) এবং হাইব্রিড ধান (বীজ সহায়তা) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সার বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কামরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও উপসহকারী কৃষি কর্মকর্তা সালেহ উদ্দিন। এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফসহ সকল উপসহকারী কৃষি কর্মকর্তারা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় ১ জন কৃষক ১ বিঘার জন্য গম- বীজ ২০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, হারে মোট ৪০ কেজি, সরিষা- বীজ ০১ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, হারে মোট ২১ কেজি, সূর্যমুখী (ওপি)- বীজ ০১ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, হারে মোট ২১ কেজি ও সূর্যমুখী (হাইব্রিড)- বীজ ০১ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, হারে মোট ২১ কেজি, চিনাবাদাম- বীজ ১০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ০৫ কেজি হারে মোট ২৫ কেজি, সয়াবিন – বীজ ০৮ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি হারে মোট ২৮ কেজি, শীতকালীনমুগ- বীজ ০৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ০৫ কেজি, হারে মোট ২০ কেজি, মসুর- বীজ ০৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ০৫ কেজি হারে মোট ২০ কেজি ও খেসারী- বীজ ০৮ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ০৫ কেজি, হারে মোট ২৩ কেজি এবং ফেলন- বীজ ০৭ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ০৫ কেজি, হারে মোট ২২ কেজিসহ মোট ১১৫০ জন কৃষকের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ১১৫০ কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :