প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৭ নভেম্বর, ২০২৫

জেলা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

নুশরাত রুমু, মাইজদী :
জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে। শহিদ ভুলু স্টেডিয়ামে  ১৭ নভেম্বর সোমবার সকাল সাড়ে দশটায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও এডিসি (সার্বিক) মো. ইসমাইল। জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নুরুল আমিন খান, ইকবাল হোসেন, ইমরান তুহিন, ফুটবল ফেডারেশনের নোয়াখালী কাউন্সিলর ইকবাল বাহার, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি প্রমূখ।

ক্রীড়া পরিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টে মোট ১২ টি কলেজের ফুটবল টিম খেলায় অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের আয়োজন করেছে জেলা প্রশাসন ও নোয়াখালী জেলা ক্রীড়া অফিস। ১৭ তারিখ থেকে মোট ৪ ধাপে খেলাগুলো অনুষ্ঠিত হয়ে ২২ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবার তারিখ নির্ধারিত রয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর