প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৮ নভেম্বর, ২০২৫

আছিয়া কারম্যান বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের ড্রেস উপহার

উপজেলা উপজেলা, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের পডালেখার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷
মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয়ের হল রুমে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়৷

এসময় বিদ্যালয়ের সভাপতি এডভোকেট এনামুল হক খোকন এর পক্ষ থেকে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে উপহার হিসেবে স্কুল ড্রেস প্রদান করা হয়৷

এতে আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এডভোকেট এনামুল হক খোকন এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদ উল্যাহ খোকন ও মসফিকুর রহমানের সঞ্চালনায় মত বিনিময় সভায় বিদ্যালয়ের সার্বিক বিষয় তুলে দরে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুবন্ধু মজুমদার৷

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা শাহাজান, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর নবী বাবুল,চরহাজারী নুর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবদুল হাই, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মাইন উদ্দিন মাসুম, চরহাজারী ইউনিয়ন পরিষদের মেম্বার যুবদল নেতা আবদুল্যাহ আল মামুন সুমন,বিএনপির নেতা কামাল উদ্দিন, চরহাজারী শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাধারণ সম্পাদক নুর উদ্দিন নুর্মিন, সাংবাদিক কামরুল হাসান রুবেল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর