প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৮ নভেম্বর, ২০২৫

বেগমগঞ্জে Honda Shine 100-এর মোড়ক উন্মোচন

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ :
বেগমগঞ্জে রহমান মটরসের চৌমুহনী শাখায় Honda Shine 100 মোটরসাইকেলের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ১৬ নভেম্বর রবিবার বিকেলে রহমান মটরসের উদ্যোগে শোরুম প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রহমান মটরসের স্বত্বাধিকারী ও বিশিষ্ট তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা নূরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচি নোয়াখালী-৩ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. মিজানুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর এরিয়া ইনচার্জ ও সিনিয়র এক্সিকিউটিভ সাদ বিন করিম। তিনি Honda Shine 100-এর বৈশিষ্ট্য, সাশ্রয়ী ব্যবহার এবং গ্রাহকবান্ধব সেবার বিষয়টি তুলে ধরেন। এছাড়াও শোরুমের পক্ষ থেকে নতুন মডেলটি নিয়ে বিভিন্ন সুবিধা ও সেবা সম্পর্কে গ্রাহকদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে রহমান মটরস্ এর গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ অংশগ্রহন করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর