
নুশরাত রুমু, মাইজদী :
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। ১৯ নভেম্বর বুধবার সকাল ২টা থেকে তিন ঘন্টা ব্যাপি পরিচালিত এ অভিযানে সুধারাম মডেল থানাধীন পাক কিশোরগঞ্জ এলাকার চাঁন মিয়ার বাড়ির দরজায় অবস্থিত আটককৃত ব্যক্তির দখলীয় গুদামঘর থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের নাম মো.সুমন (৫৪)।
তিনি মৃত শফিক উল্যাহর ছেলে এবং সুধারাম থানার ০৬নং নোয়াখালী ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের সল্যা ঘটাইয়া (চান মিয়া বাড়ি) এলাকার স্থায়ী বাসিন্দা।
অভিযান চলাকালে তার গুদামঘর থেকে ১০২ (একশত দুই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মো. আবু তাহের বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ক্রমিক নং-১০ (ক) ধারায় সুধারাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে সুমন ইয়াবা ট্যাবলেট বিক্রি করে এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। তার বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে পূর্বেও একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। স্থানীয়রা জানায় মাদকবিরোধী এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
আপনার মতামত লিখুন :