প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২২ নভেম্বর, ২০২৫

নতুন বাংলাদেশে একরাম পরিবারের মত কাউকে দখল করতে দিবোনা – জাহের

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
নতুন বাংলাদেশে সদর সুবর্ণচরে একরাম পরিবারের মত কাউকে দখল করতে দিবোনা বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ আসনের ট্রাক প্রতিক নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুজ জাহের।

২০১৮ সালে সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নে ধানের শীষে ভোট দেয়ার কারনে নির্যাতিতা সেই পারুল বেগমের দোয়া নিয়ে ভোটের প্রথম গণ সংযোগ শুরু করলেন, গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতিক নিয়ে নোয়াখালী ৪ (সদর -সুবর্ণচর)  মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ  আব্দুজ জাহের।
২১ নভেম্বর (শুক্রবার) বিকেল ৪ টায় চরজুবিলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মধ্যে বাত্যা গ্রামের পারুল বেগমের বাড়ী থেকে আব্দুজ জাহের গন সংযোগ শুরু করেন।

এর পর তিনি চর জুবিলী ইউনিয়নের স্থানীয় পাংখার বাজার এবং হারিছ চৌধুরীর বাজারে গণসংযোগ এবং মিছিল শেষে হারিছ চৌধুরী বাজার জিরো পয়েন্টে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।  এসময় তিনি বলেন, আমরা স্বৈরসরকার পতনে ভুমিকা রেখেছি, ভিপি নুর স্বৈর সরকারে নির্যাতনের শিকার কয়েছেন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমিও বহুবার জেল জুলুম খেটেছি, নির্যাতনের শিকার হয়েছি।

পারুল বেগম নির্যানতের খবর পেয়ে সর্বপ্রথম আমার নেতৃত্বে প্রতিবাদ শুরু হয়, সব সময় পারুল বেগমের পাশে ছিলাম। পারুল বেগম গণতন্ত্রের আরেক যোদ্ধা।  ইতিপূর্বে আপনারা দেখেছেন একেকটি দল একেক রকম ওয়াদা করছে,  কেউ দূর্ণিতী আর দখলবাজীতে ব্যস্ত কেউ আবার মিথ্যা প্রতিশ্রুতি দিতে ব্যস্ত আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে কাজ করছি, আমরা ঘুষ, দূর্ণিতী মুক্ত, স্বৈরাচার মুক্ত  একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই, গণঅধিকার পরিষদ সে লক্ষে কাজ করে যাচ্ছে, আপনারা ট্রাক প্রতিকে ভোট দিয়ে সুন্দর একটি এলাকা গঠনে সুযোগ করে দিবেন বলে আশা রাখি।

এসময় আরো  উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ জেলা শাখার সভাপতি এডভোকেট মারুফ হোসাইন, যুব অধিকার পরিষদ এর জেলা শাখার সভাপতি ওসমান গনি রুবেল, গণঅধিকার পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আল মামুন, গণঅধিকার পরিষদ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, শ্রমিক অধিকার পরিষদের জেলা শাখার সাবেক সভাপতি সারোয়ার হোসেন, গণঅধিকার পরিষদের সুবর্ণচর উপজেলা শাখার সাবেক সভাপতি শহীদ উদ্দিন, ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসাইন, ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান,  গণঅধিকার পরিষদের সুবর্ণচর উপজেলা যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, সুবর্ণচর উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব আরিফ মাহমুদসহ নেতা কর্মিরা।
উল্লেখ্য যে, ফেব্রুয়ারীতে ভোটের ঘোষবার পর পর বিএনপি, জামায়েত বিভিন্ন সভা সমাবেশ, মহিলা সমাবেশ করে যাচ্ছে, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আব্দুজ জাহেরও প্রচার প্রচারনা শুরু করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর