প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৩ নভেম্বর, ২০২৫

দুই পা ও দুই হাত নেই, তবুও ভিক্ষা নয় ব্যবসা করে চলছেন সুবর্ণচরের অলিউদ্দিন

হাবিবুর রহমান রনি, সুবর্ণচর :
সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের অলিউদ্দিন জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে উঠেছেন। নেই দুই পা, হাতেও প্রতিবন্ধকতা; কিন্তু দারিদ্র্য কিংবা অক্ষমতা কোনোদিন তাকে থামাতে পারেনি। কয়েক বছর আগে নিজ বাড়ির দরজায় খালপাড়ে একটি ছোট টং দোকান দিয়ে শুরু করেন জীবিকার সংগ্রাম।
অত্যন্ত স্বল্প পুঁজিতে চালানো এই দোকান থেকে পাওয়া সামান্য আয়ে চলে তার ৬ সদস্যের সংসার। অনেক সময় সংসার চালাতে হিমশিম খেতে হয়, তবুও কখনো কারও কাছে হাত পাতেননি অলিউদ্দিন। প্রতিদিনই তিনি দোকানে বসে থাকেন, অপেক্ষা করেন ক্রেতার। তাঁর ইচ্ছা, যদি একটু পুঁজি থাকতো, তাহলে দোকানে আরও পণ্য তুলতে পারতেন এবং আয় বাড়ত।

তার এলাকর রফিক মিয়া বলেন আমরা ছোটবেলা থেকে দেখতেছি উনি এভাবে দোকান করতেছেন। অল্প জিনিস উঠে তাই বিক্রি করে তার সংসার চালায়। উনি কারো কাছে হাত পাতেনা নিজেই পরিশ্রম করে নিজের পরিবার চালায়। সরকার কিংবা কোন দানশীল ব্যক্তি যদি তাকে অর্থ এবং হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করে তাহলে সেই পরিবার নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে।

এলাকাবাসী বলছেন অলিউদ্দিন একজন উদাহরণ, যিনি প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি থাকলে প্রতিবন্ধকতাও হার মানে।

তার এলাকার শামসুল হক বলেন ইলেকট্রিক মোটরচালিত হুইলচেয়ার এবং দোকান চালানোর জন্য পুঁজি দরকার। সমাজের বিত্তবানদের কাছে তার একটাই চাওয়া সাহায্য নয়, সহযোদ্ধা হোন, যেন সে আত্মমর্যাদা নিয়ে জীবন চালিয়ে যেতে পারে।

আরও পড়ুন

  • . এর আরও খবর