
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগে নেছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ উপজেলার ৮৬ টি স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১২ শত ৭৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টা ধরে চলে।
ওই দিন রাতেই বৃত্তি পরীক্ষা ফলাফল ঘোষনা করেন আয়োজকরা। পরীক্ষায় প্রথম প্রাইজমানি রাখা হয়েছে প্রথম স্থান অর্জনকারী পাবে ১২ হাজার, দ্বিতীয় ১০ হাজার টাকা ও তৃতীয় ৮হাজার টাকা এবং ৪র্থ স্থান থেকে ১০ম স্থান পর্যন্ত প্রত্যেককে ৫ হাজার টাকা করে সনদপত্র ক্রেস্ট এবং সম্মননা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন বৃত্তি পরিচালনা কমিটির কো-অডিনেটর নুর হোাইন সুমন।
আপনার মতামত লিখুন :