
নুশরাত রুমু, মাইজদী :
মাইজদী টাউন হল মোড় সংলগ্ন ৪ টি দোকানে চুরি হয়েছে। ১৯ নভেম্বর বুধবার রাত প্রায় ১ টার দিকে পাশাপাশি ৪ টি দোকানের সিলিং ভেঙে এই চুরি সংগঠিত হয়। দোকানগুলোর নাম হলো নিউ উপশম ম্যাট্রেস, সততা ডোর সেন্টার, রাসেল সাইকেল মার্ট ও বিগ স্পোর্টস। সরেজমিনে গেলে দৈনিক নোয়াখালীর কথাকে
রাসেল সাইকেল মার্টের কর্মী শাওন জানান, পাশের দোকানের জানলার অংশ ভেঙে দোতলায় ঢুকে সাইকেলের বিভিন্ন পাটর্স ও অনেক যন্ত্রাংশ চুরি গেছে। কতটুকু ক্ষতি তা নির্ণয় সম্ভব হয়নি।
নিউ উপশম ম্যাট্রেসের কর্মী মনোজ জানায়, তাদের এখানেও চোর সিলিং ভেঙে প্রবেশ করে দুটো সিসি ক্যামেরা ভেঙে ফেলে, ১ টি ক্যামেরা খুলে পাশে রেখে দেয়। অফিসে ব্যবহৃত একটি মোবাইল ফোন, পাইপ কাটার মেশিন, ড্রিল মেশিন নিয়ে যায়। সততা ডোর সেন্টারে ভারি দরজার পাল্লা ছিল সেখানে সিলিং ভেঙে ঢুকলেও কিছু নিতে পারেনি। ক্যাশ বাক্সে সামান্য টাকা ছিল তাই নিয়েছে। তবে তাদের সিলিং ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিগ স্পোর্টস দোকানের মালিক আনোয়ার হোসেন রাজু জানান, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ১২ টা ৪৬ মিনিটে দেখি চোর মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে দোতলায় উঠছিল। পরে তাদের দুটো ক্যামেরাই ভেঙে নিয়ে যায়। ক্যাশ থেকে নগদ ২৫ হাজার টাকা, ১ টা মনিটর, কিছু খেলার সামগ্রী, জার্সি, ছোটখাট অনেক জিনিস চোর নিয়ে গেছে। সবমিলিয়ে আড়াই লক্ষ টাকার মাল চুরি হলো
সকালে আমরা জানালে বণিক সমিতির সভাপতি সোহান ভাই ফোন করার পর পুলিশ এসেছিল।
কিন্তু পুলিশি তৎপরতা নিয়ে তারা বেশ হতাশ। সততা ডোর সেন্টারে গেলে তিনিও প্রশাসনের সহায়তা নেই বলে বেশ ক্ষোভ প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :