প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৩ নভেম্বর, ২০২৫

জেলা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনাইমুড়ি সরকারি কলেজ

নুশরাত রুমু, মাইজদী :
জেলায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এ চ্যাম্পিয়ন হলো সোনাইমুড়ি  সরকারি কলেজ।

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া অফিস আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শহিদ ভুলু স্টেডিয়ামে বেলা ২.৩০ টা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সোনাপুর কলেজ বনাম সোনাইমুড়ি সরকারি কলেজের মধ্যকার খেলায় ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে ৫-৪ গোলে সোনাইমুড়ি সরকারি কলেজ জয় লাভ করে।
ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সোনাইমুড়ি সরকারি কলেজের মো. মোহন।
ম্যান অফ দ্য টুর্নামেন্ট সোনাইমুড়ি সরকারি কলেজের মাহাবুবুর রহমান মাহি।
সর্বোচ্চ গোলদাতা সোনাপুর ডিগ্রি কলেজের ফয়েন্দ্র ত্রিপুরা। সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন  সিরাজুল ইসলাম।

ম্যাচ পরবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে পুরষ্কার প্রদান করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকির সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াসিন এর  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো: আরিফ হোসেন, এ্যাডহক কমিটির সদস্য নুরুল আমিন খান, ইকবাল হোসেন,  বাফুফে প্রতিনিধি ইকবাল বাহার আজাদ, বিভিন্ন কলেজর অধ্যক্ষ, সহকারী শিক্ষক, ক্রীড়া সংগঠক, জেলা ফুটবল কোচ, সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে।

আরও পড়ুন

  • . এর আরও খবর