প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৪ নভেম্বর, ২০২৫

সেনবাগে গণসংযোগ লিফলেট বিতরণ করেন হাতপাখার প্রার্থী খলিলুর রহমান

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তা নগরী, সেনবাগ : হাত পাখায় ভোট দিলে দরজা খুলে ঘুমাতে পারবে,  চুরি আতঙ্ক থাকবেনা বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থী মাওলানা খলিলুর রহমান।

তিনি সোমবার মাগরিবের নাযাজের আগে সেনবাগ পৌর শহরে গণসংযোগ, লিফলেট বিতরণ শেষে থানা মোড়ের জিরো পয়েন্টে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত ৫৪ বছর যাবত ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন পাটিকে ভোট দিয়েছি কিন্ত দেশে শান্তি আসেনি। দীর্ঘ ৫৪ বছরে দেশে চুরি বেড়েছে, ডাকাতি বেড়েছে, ইভটিজিং, দেশের টাকা পাচার বেড়েছে, এদেশে খুন খারাবি বেড়েছে, এখনো এ দেশে শতশত মানুষ খুন হয়, এখনো এদেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়, এখনো এদেশে চাঁদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করা হয়।

তিনি আরো বলেন, আগামিতে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের রায় নিয়ে জাতীয় সংসদে যেতে পারে, তাহলে আমি আপনাদের দৃড়তার সঙ্গে প্রতিশ্রুতি দিতে পারি আল্লাহ মেহের বানীতে আর এদেশে খুন দেখতে হবেনা। চুরি দেখতে হবেনা, লুন্তরাজ দেখতে হবেনা, আমার মা বোনের নিশ্চির্তে ঘরে থেকে বের হতে পারবে। ইভটিজিংএর শিকার হবেনা, ছাত্রীরা নির্বিঘে স্কুল কলেজে যেতে পারবে ইভটিজিংএর শিকার হবেনা।

তিনি আরো বলেন, হাত পাখায় ভোটি দলে দরজা খুলে ঘুমাতে পারবে চুরি আতঙ্ক থাকবেনা। এবং এ আসন একটি কল্যান আসনে পরিনত হবে ।

তিনি আরো বলেনএ আসনের বড় সমস্য মাদকের এখনো সন্ধ্যার পর আনাছে কানাছে আমাদের তরুদেরকে মাদকে আশক্ত করে। মেধাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর একমাত্র শত্রু হলো রাজনৈতিক নেতা। যে সকল মাদক বিক্রেতা, মাদক সেবনকারী রয়েছে  ।
তিনি আরো বলেন যদি আগামিতে ইাসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসে তার হলে আমি বলতে পারি আমার আসন মাদক মুক্ত আসন হবে ইনশা আল্লাহ। এবং একটি কণ্যানকর আসন হবে। এদেশে আপনারা যারা ব্যবসা করেন শান্তিতে ব্যবসা করতে পারনেব ইনশা আল্লাহ। আজকে দেখেন চাঁদা ছাড়া অটো চলতে পারেনা, চাঁদা ছাড়া রিকশা চলতে পারেনা। চাঁদা ছাড়া দোকান পাট খুলতে পারেনা।

তিনি আরো বলেন, আমি যদি আগামি সংসদ সদস্য নির্বাচিত হই তা হলে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমার নোয়াখালী-২ আসনে কেউ চাঁদা তুলতে পারবেনা পারবেনা। এতএব আপনারা নির্বয়ে আগামী দিনে একটি কল্যান কর রাষ্ট্র গড়ার লক্ষে একটি  আদের্শ রাষ্ট্র গড়ার লক্ষে, একটি ন্যায় নীতির দেশ গড়ার লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে হাত পাখার মার্কায় ভোট দিবেন এবং এখন থেকে জনমত তৈয়ারী করবেন। আগামী নির্বাচনে ছিনতাইকারী ভোট চুরি করতে পারবেনা। জুলুম করতে পারবেনা, দখলবাজী করতে পারবেনা ,কেন্দ্র দখল করতে পারবেনা, এই নিরাপত্তা আমি আপনাদের দিব ইনশা আল্লাহ।

মাগরিবেন আগ মুহুর্তে সেনবাগ পৌর শহরে দলীয় নেতাকর্মীদের নিয়ে ওই গণসংযোগ,লিফলেট বিতরণ ও সমাবেশ কর্মসূচি পালন করে। এসময় হাত পাখার প্রার্থী মাওলানা খলিলুর রহমান শহরের ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী, শ্রমজীবি, রিকশাজীবীসহ সকল শ্রেনী পেশার লোকজনের মাঝে লিফলেট বিতরণ করেন এবং কৌশল বিনিময় করেন।

এ সময় উপিস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী উত্তর জেলা শাখার উপদেষ্টা হাজী আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেনবাগ উপজেলার সভাপতি মাওলানা রহিম উল্লাহ বশিরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেনবাগ উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর