
নুশরাত রুমু, মাইজদী : নোয়াখালীর অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজে ১৬ জন প্রভাষক একযোগে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতি পাওয়া এই শিক্ষকদের সম্মানে গোলাপ ফুল দিয়ে বরণ এবং শুভেচ্ছা উপহার প্রদান করেছে কলেজ প্রশাসন।
রবিবার ২৩ নভেম্বর অধ্যক্ষের কার্যালয়ে পদোন্নতি পাওয়া শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন। এ সময় নবীন সহকারী অধ্যাপকদের হাতে ফুল এবং উপহার সামগ্রী তুলে দিয়ে সম্মাননা জানান তিনি। কলেজ উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাজী আসাদুল হক উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত প্রভাষকদের আন্দোলনের ফলস্বরূপ, সরকার সহযোগিতার মাধ্যমে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে। নোয়াখালী সরকারি কলেজ থেকে একযোগে প্রভাষক হয়ে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া শিক্ষকদের তালিকা হলো গাজী মাহবুবে সোবহানী, আফসার উদ্দিন জুয়েল, মো. রিয়াজ উদ্দিন, মোহাম্মদ কামাল উদ্দিন, মো. সোলাইমান, আসমা আক্তার, শ্রীকান্ত সাহা, নয়ন চন্দ্র, মুনশাদুর রহমান, সফিকুল আলম, দেবাশীষ দাস, মোহাম্মদ মাহফুজ আহাম্মদ, ওমর মারুফ, বিধান কুমার মুহুরী, মোহাম্মদ আশ্রাফুল ইসলাম রুবেল, মনির উদ্দিন।
নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন বলেন, “নোয়াখালী সরকারি কলেজে ১৬জন একসাথে লেকচারার থেকে সহকারি অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই। অত্যন্ত মেধাবী ও চৌকস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাগণ দীর্ঘবছর পদোন্নতি বঞ্চিত ছিলেন।”
আপনার মতামত লিখুন :