নুশরাত রুমু, মাইজদী : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত পালিত হয়। সারাদেশের মত বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে নোয়াখালীতেও এটি পালন করা হয়। নারীর প্রতি সহিংসতা বন্ধ ও সমতার পৃথিবী গড়ে তোলার আহ্বান সামনে রেখে ২৫ নভেম্বর মঙ্গলবার সদরের নেয়াজপুর ইউনিয়নে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্ভোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন এনআরডিএস’র কর্মসূচি কর্মকর্তা মনোয়ারা মিনু। আরও উপস্থিত ছিলেন রুনা আক্তার, মামুনুর রহমান প্রমূখ। প্রান্তিক নারীরা এই সমাবেশে যোগ দেয়। তাদের মধ্যে থেকে আলোচনায় অংশ নেয় অনামিকা, লক্ষ্মী রানি দাস, বিনা মজুমদার ও প্রিয়াংকা।
এনআরডিএস, জেন্ডার সমতা ও নারী অধিকার ইউনিট এবং জিক্যাপ এর এ যৌথ উদ্যোগে নারীর প্রতি সকল প্রকার নির্যাতন ও সহিংসতা বন্ধের প্রচারাভিযানের শুরু হয়। পক্ষকালব্যাপী কর্মকাণ্ডে এলাকা ভিত্তিক সমাবেশ, মতবিনিময় সভা, সচেতনতামূলক সেশন এবং তথ্য সহায়তা কার্যক্রম।
উক্ত কার্যক্রম সমূহের মূল লক্ষ্য স্থানীয় পর্যায়ের নাগরিকদের সহিংসতা প্রতিরোধে উদ্বুদ্ধকরণ এবং সামাজিক সুরক্ষা ও আইনি সহায়তা সম্পর্কে নাগরিকদের অবহিতকরণ। তৃণমূল এই সমাবেশে অংশগ্রহণকারী নারী নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, নারীর প্রতি সহিংসতার নতুন নতুন ধরণ যোগ হচ্ছে, ঘরে-বাইরে, রাস্তায়, গণপরিবহণে, কর্মস্থলে, হাটে-বাজারে নারীর প্রতি কটুক্তি, যৌন নিপীড়ন থামছেই না। আলোচকগণ নারী নির্যাতন বন্ধে নারী শিক্ষার পরিসর এবং কর্মসংস্থান এর সুযোগ বাড়ানোর এবং নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার দাবি জানান।
আপনার মতামত লিখুন :