
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
জেলার কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে চোরাই মোটরসাইকেল সহ দুই চোরকে আটক করেছে কবিরহাট থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ৪টার দিকে চর আলগী এলাকায় অভিযান চালিয়ে তিনটি মোটরসাইকেল ও ২ জনকে আটক করে পুলিশ।
আটকরা হলো মিরাজ হোসেন (১৮) ঘোষবাগ ইউনিয়নের চকিদার বাড়ির আব্দুল হালিমের ছেলে,শাহাব উদ্দিন (২৩) ধানসিঁড়ি ইউনিয়ন জগ্ধনন্দ গ্রামের সিরাজুল হকের ছেলে।
কবিরহাট থানার এসআই মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চর আলগী ৯ নম্বর ওয়ার্ড বুলু দুবায়ের বাড়িতে চোর মোটরসাইকেল নিয়ে অবস্থান করেছে এবং এরপর এস আই কামাল সহ অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা কালে তিনটি মোটরসাইকেল এবং দুজনকে গ্রেফতার করতে সক্ষম হই। কবিরহাট থানার মামলা নং ৪ ধারা ৪৫৭/৩৮০ দণ্ডবিধি আটকদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মোটর সাইকেলের মালিক কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন ২৪ই নভেম্বর সকাল অনুমান ৫টা ৫০ মিনিটের সময় আমি ঘুম থেকে উঠে আমার মোটর সাইকেলটি দেখতে পাই নাই। পরবর্তীতে, আশে-পাশে অনেক খোঁজা-খুজি করে অদ্যাবদি পর্যন্ত আমার মোটর সাইকেলটি খুজে পাই নি। এমতাবস্থায়, বিষয়টি এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গকে অবগত করি,এর পর কবিরহাট থানায় একটি এজাহার দায়ের করি।
অন্য দিকে এলাকাবাসীর অভিযোগ এই চোর চক্রের জন্য শান্তিতে থাকা যায় না কিছুদিন আগে চর আলগী উচ্চবিদ্যালয় থেকে ফ্যান ল্যাবটপ চুরি হয়,আমাদের মনে হচ্চে এরায় এই চুরি গুলা করে।
এলাকাবাসী আরো বলেন যারা এই চক্রের সাথে জড়িত সকলে আইনের আওতায় আনা হোক।
আপনার মতামত লিখুন :