
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
সারাদেশের মতো হাতিয়ায় প্রাণীসম্পদ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রাণীসম্পদ মেলা। বুধবার সকালে উপজেলার চরকৈলাশ প্রাথমিক বিদ্যালয় মাঠে নানা আয়োজন, রঙ-বেরঙের সাজসজ্জা আর খামারিদের অংশগ্রহণে উৎসবের আমেজে ভরে ওঠে পুরো মাঠ।
মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “এ ধরনের মেলা কৃষকদের উৎসাহ বাড়ায়, আধুনিক প্রযুক্তি ও নতুন জ্ঞান ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেলায় ২৬ টি স্টল নিয়ে অংশগ্রহণ করেন ১৫ জন খামারি। কেউ প্রদর্শন করেন গরু, ছাগল, ভেড়া আবার কেউ নিয়ে আসেন বিরল প্রজাতির পোষা পাখি। এক খামারি জানান, “আমাদের খামারের পণ্য ও অভিজ্ঞতা তুলে ধরার জন্য মেলাই সবচেয়ে বড় সুযোগ।
সকাল থেকেই মেতে ওঠে দর্শনার্থীদের ভিড়। বিভিন্ন বয়সী মানুষ খামারিদের তৈরি পণ্য ঘুরে ঘুরে দেখেন। পাশাপাশি অনেকেই জেনে নেন আধুনিক পদ্ধতিতে পশুপাখি পালন, খাদ্য ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধের নানা কৌশল।
প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তারা খামারিদের পরামর্শ দেন উন্নত জাত, সুষম খাদ্য, রোগ নিয়ন্ত্রণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে।
দিনব্যাপী এই প্রাণীসম্পদ মেলা চলবে বিকেল পর্যন্ত। শেষে বিভিন্ন বিভাগে সফল ও উদ্বোবনী খামারিদের পুরস্কৃত করবে উপজেলা প্রাণীসম্পদ অফিস।
আপনার মতামত লিখুন :