প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ নভেম্বর, ২০২৫

হাতিয়ায় অচেতনকারি ওষুধ খাইয়ে বসতঘরে ডাকাতি

সাব্বির ইবনে ছিদ্দিক হাতিয়া :
হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে বাসুদেবের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাত দল পরিবারের সবাইকে অচেতন করে ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, গভীর রাতে ডাকাতরা বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে প্রথমে সবাইকে চেতনা নাশক ওষুধ খাইয়ে অচেতন করে ফেলে। এরপর বাড়ির দুটি ঘর তছনছ করে আলমারি, ট্রাঙ্কসহ বিভিন্ন জায়গা তল্লাশি চালিয়ে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়।

ঘটনায় সবচেয়ে গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন পরিবারের কর্তা ৬৫ বছর বয়সী শ্রীকৃষ শীল। চেতনা নাশক ওষুধের প্রভাবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। বাড়ির অন্যান্য সদস্য—দিপালী শীল, অঞ্জনা শীল, সীমান্ত শীল ও শ্রীকান্ত শীলও একইভাবে অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে সবার শরীরে তীব্র দুর্বলতা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে সংঘবদ্ধ ডাকাতদল দ্রুততার সঙ্গে পুরো বাড়িটি তছনছ করে। পরিবারের সদস্যরা অচেতন থাকায় কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। সকালে প্রতিবেশীরা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত ডাকাতদলকে শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী প্রশাসনের কাছে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর