প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩০ নভেম্বর, ২০২৫

দাগনভূঞায় মাছের রোগ-বালাই প্রতিরোধ ও প্রতিকার ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণ

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা :
দাগনভূঞা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় মাছের রোগ-বালাই প্রতিরোধ ও প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রোববার (৩০ নভেম্বর) উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে সম্প্রসারিত অতিথি বক্তা ছিলেন ফেনী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন।

প্রশিক্ষক ছিলেন জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবদুল্লা আল হাসান।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। প্রশিক্ষণে দুই ব্যাচে ২০ জন করে মোট ৪০ জন মৎস্যচাষী অংশ নেন। প্রশিক্ষণে কার্পের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং মাছের স্বাস্থ্য ব্যবস্থাপনা, মাছ/চিংড়ির রোগবালাই ও তার প্রতিকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর