
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ:
“মানুষ মানুষের জন্য”—মানবতার এই চিরন্তন স্লোগানকে ধারণ করে কোম্পানীগঞ্জে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আল-বারাকাহ ফাউন্ডেশন।
শনিবার রাতে পাটওয়ারীরহাটের আলবারাকা সুপার মার্কেটে ফাউন্ডেশনের কার্যালয়ে অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রায় ২০ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ফাউন্ডেশনের সদস্যরা।
আল-বারাকাহ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জিয়া উদ্দিন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোহাম্মদ শফি উল্ল্যাহ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি হাফিজ উল্ল্যাহ, আনোয়ার হোসেন জাহাঙ্গীর, আলী হায়দার রাশেদ, সেক্রেটারি মো. আবুল বাসার, প্রচার সম্পাদক আলী মূর্তজা শিমুল এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
এই সময়, ফাউন্ডেশনের কার্যক্রমকে তরান্বিত করার লক্ষ্যে ডা. গিয়াস উদ্দিনকে সভাপতি এবং মো. আবুল বাশারকে সেক্রেটারি করে ২১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ শফি উল্ল্যাহ বলেন, “আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুধুই কম্বল বিতরণ নয়—এটি সমাজের প্রতি আমাদের অঙ্গীকারের একটি বাস্তব উদাহরণ। সকল সদস্য, দাতা ও স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় আজকের আয়োজন সফল হয়েছে। ভবিষ্যতেও আমরা মানবতার সেবায় আরও বিস্তৃতভাবে কাজ করতে চাই।”
সভাপতির বক্তব্যে মোঃ জিয়া উদ্দিন রিপন বলেন, “আল-বারাকাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে মানবিক নানা কাজে যুক্ত রয়েছে। বন্যা, দুর্যোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ত্রাণ কার্যক্রম—প্রতিটি ক্ষেত্রেই আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সেই ধারাবাহিকতারই অংশ। ভবিষ্যতেও এই কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।”
উল্লেখ্য,আল-বারাকাহ ফাউন্ডেশন ২০২২ সাল থেকে শিক্ষা, স্বাস্থ্য, নলকূপ স্থাপন, খেলাধুলা ও ত্রাণ কার্যক্রমসহ নানা সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি তাদের মানবিক কাজের আরেকটি অনন্য উদাহরণ হিসেবে স্থান করে নিয়েছে।
আপনার মতামত লিখুন :