প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩০ নভেম্বর, ২০২৫

শীতার্তদের পাশে হাতিয়া মানব কল্যাণ ফোরাম কম্বল পেয়ে খুশি অসহায় পরিবার

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
হাতিয়ায় শীতার্ত অসহায় মানুষের জন্য লেপ বিতরণ করেছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাতিয়া মানব কল্যাণ ফোরাম’। শনিবার (২৭ নভেম্বর) সকালে নিঝুমদ্বীপ ইউনিয়নসহ কয়েকটি এলাকায় মোট ১১০টি নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব লেপ তুলে দেওয়া হয়।

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিশেষ করে প্রবীণ, শিশু ও দরিদ্র মানুষের কষ্ট লাঘব করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। লেপ বিতরণের পাশাপাশি সুবিধাভোগী পরিবারগুলোকে যাতায়াত ভাড়াও প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মুর্তুজা মাহমুদ রায়হানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ বাপ্পির তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা ডা. মো. জোবায়ের, সাবেক সভাপতি মাকছুদের রহমান, উপদেষ্টা মো. নিরব উদ্দিন, স্থায়ী কমিটির সদস্য মো. শরিফ উদ্দিন, প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাতসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

লেপ পাওয়ার পর নিঝুমদ্বীপের বৃদ্ধা হাজেরা বিবি (৭৫) আবেগঘন কণ্ঠে বলেন, “আমার ঘরে পুরনো একটি কাঁথা ছাড়া কিছুই ছিল না। এই কনকনে শীতে ঘুমাতে পারতাম না। এই লেপটা আমার জন্য আল্লাহর রহমত।
প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. জোবায়ের বলেন, “আমরা শুধু শীতবস্ত্র নয়; সারা বছর অসহায় মানুষের সহায়তা, শিক্ষার্থীদের কর্মসূচি, রমজানে ইফতার, কুইজ প্রতিযোগিতা, গৃহহীনদের ঘর নির্মাণ, বন্যায় ত্রাণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছি। আমাদের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর