
তারিক আজিজ পিঞ্জর, মাইজদী:
জেলা পুলিশের আয়োজনে নবাগত পুলিশ সুপার টি এম মোশারফ হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে ১ ডিসেম্বর সোমবার সকালে একটি পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ পুলিশ সুপারের সাথে সংক্ষিপ্ত পরিচিতি পর্বে অংশগ্রহণ করেন। এ পর্বের শুরুতে পুলিশ সুপার নিজ পরিচিতি প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, আমি নিজ জেলা ফরিদপুরে মাধ্যমিক শিক্ষা সমাপ্তের পর ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্ব সম্পন্ন করেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডার। জেলার মিডিয়া কর্মীদের সাথে পরিচিত শেষে জেলার আইনশৃঙ্খলা সম্পর্কে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন নতুন যোগদানকারী পুলিশ সুপার।
সভায় সাংবাদিকগণ সংক্ষেপে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রয়োজন সম্পর্কে পুলিশ সুপারকে অবহিত করেন। তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উন্নয়নে মিডিয়াকর্মীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের সদস্যদের সহযোগিতা কামনা করেন। সভায় প্রিন্ট এবং টিভি মিডিয়ার জেলা প্রতিনিধিবর্গ সহ,বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক ও প্রকাশকগণ উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনায় ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ এবং মিডিয়া ফোকাস পয়েন্ট) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।
আপনার মতামত লিখুন :