প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২ ডিসেম্বর, ২০২৫

চাটখিলের কৃতি সন্তান কালিয়াকৈরের ইউএনও

নিউজ ডেস্ক :
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় নতুন নির্বাহী অফিসার যোগদান করেছেন। নতুন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এ.এইচ.এম ফখরুল হোসাইনের যোগদানে কালিয়াকৈরে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ৫ আগষ্ট ২০২৪ জুলাই বিপ্লবের পর এই প্রথমবারের মতো নতুন ইউএনও’র আগমনে রাজনৈতিক ব্যাক্তিসহ সাধারণ মানুষের মধ্যে উন্নয়ন ও সার্বিক প্রশাসন বিষয়ে  উৎসাহ উদ্দিপনা দেখা গেছে। জনগণ প্রত্যাশা  করেন, তাঁর দায়িত্বগ্রহণে প্রশাসনিক কার্যক্রমে যোগ হবে নতুন গতি, নতুন দৃষ্টিভঙ্গি। ইতোমধ্যে সাবেক ইউএনও কাওছার আহমেদ বাংলাদেশ সচিবালয়ে যোগদান করেছেন।

কালিয়াকৈর উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের  পক্ষ থেকে নবাগত ইউএনও মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো অভিনন্দন জানিয়েছে। নতুন ইউএনও’র যোগদান বিষয়ে অর্ধ সাপ্তাহিক সুবাণী পত্রিকার সম্পাদক, সাবেক কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা জানান, তাঁর প্রজ্ঞা, সততা ও মানবিক নেতৃত্বে কালিয়াকৈর আরও আলোকিত পথের দিকে অগ্রসর হবে। জানা যায়, তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কৃতিসন্তান।

আরও পড়ুন

  • . এর আরও খবর