প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৫ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোম্পানীগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল

আবু ছায়েদ শাকিল, কোম্পানীগঞ্জ :
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের হাজীপাড়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চরপার্বতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক কোরবান আলী শিপন, মোনিন উল্যাহ এবং মাইন উদ্দিনের সার্বিক সহযোগিতায় শুক্রবার বাদ আছর এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিন উদ্দিন মিয়া, কাউছার আলম বায়তুল এবং বিএনপি নেতা ফারুক আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি কবির আহমেদ ও নুরুল হুদা হুদন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুরুল আলম মাসুম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হামিদুল হক জামসেদ, নুর মোহাম্মদ মিস্টার, সাবেক সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি শারাফত আলী সোহাগ এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার রাহাত। শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর