প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৬ ডিসেম্বর, ২০২৫

মাইজদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

নুশরাত রুমু, মাইজদী :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের উদ্যোগে মাইজদীতে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর ) সন্ধ্যা থেকে রাত দুইটা পর্যন্ত মাইজদী রেলস্টেশন এলাকা, হাসপাতাল চত্বর ও বাজার সংলগ্ন পথচারীদের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন রকি।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সহ -সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল হাছান নিশাত, সহ সাংগঠনিক সম্পাদক গাজী আবু নাছের, সদস্য শিব্বির মাহমুদ শিবলু, সদস্য রায়হান চৌধুরী রনি, জেলা ছাত্রদল নেতা জসিম উদ্দীন নুর, মাহবুবুর রহমান রুবেল, ফখরুল ইসলাম প্রান্ত, আমজাদ হোসেন নিলয়, ইমরান হোসেন, মাইন উদ্দিন সজিব, জাহাঙ্গীর ফরায়েজী মোবারক, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি- রাতুল হাসান বিশাল, সহ সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সহ প্রমূখ।

শীতবস্ত্র বিতরণ শেষে ছাত্রদল নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন।
জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন রকি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনাই আজকের আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে শীতের রাতে মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে পারলে আমরা নিজেদের ধন্য মনে করি। রাজনীতি মানুষের কল্যাণের জন্য ছাত্রদল সবসময় মানবিক কর্মকাণ্ডে পাশে থাকবে।

কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন অনেকে। এক ছিন্নমূল নারী চোখের কোণে পানি নিয়ে বলেন, সারাদিন ঠাণ্ডায় কাঁপছিলাম। রাতটা কীভাবে কাটবে জানতাম না। এ কম্বলটা আমার জন্য অনেক বড় উপহার। আল্লাহ তাদের ভালো করুক।
অংশগ্রহণকারী একজন তরুণ ছাত্রদল কর্মী জানান, শীত শুধু ধনীদের নয়, গরিব মানুষের জন্য আরও কঠিন। তাই নেতার নির্দেশে আমরা চেষ্টা করেছি অন্তত কিছু মানুষের মুখে হাসি ফোটাতে।

আরও পড়ুন

  • . এর আরও খবর