
হারুনুর রশীদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি :
সদর উপজেলার ১ চরমটুয়া ও ২০ নং আন্ডারচর ইউনিয়নে সরকারি আশ্রয়ন প্রকল্প বা গুচ্ছগ্রামে বাস্তহারা বসবাসের প্লট বিক্রির হিড়িক চলছে। সরেজমিনে গিয়ে জানা যায়, আশ্রয়ন প্রকল্পের তদারকির দায়িত্বরত ব্যক্তিবর্গ এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় প্রকৃত বাস্তহারা প্রকল্পের প্লট বিক্রি করছেন। সরকারি তদারকি তত্ত্বাবধানের অভাবে বাস্তহারা প্রকল্পের প্লট বিক্রির এ ব্যবসা রমরমা হয়ে উঠেছে।
এছাড়াও সরকারি তত্ত্বাবধনের অভাবে এই গুচ্ছগ্রামসমূহে চলছে দিবারাত্রি অবৈধ ইয়াবা, গাঁজা সহ মাদক ব্যবসা। এই গুচ্ছগ্রাম সমূহ অনলাইন জুয়ার কেন্দ্রেও পরিণত হয়েছে বলে জানা যায়।
আপনার মতামত লিখুন :