প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১০ ডিসেম্বর, ২০২৫

ফেনী-৩ আসনে ইনসানিয়াত বিপ্লবের মনোনয়ন পেলেন হাসান আহমেদ

জেলা প্রতিনিধি, ফেনী :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে আপেল প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মোঃ হাসান আহমেদ। তিনি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ফেনী জেলা সাধারণ সম্পাদক।

তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ইনসানিয়াত বিপ্লবের ঢাকার গুলশান-১ এর কেন্দ্রীয় কর্যালয় থেকে গত ৭ নভেম্বর দলটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মোঃ হাসান আহমেদ দাগনভূঞা উপজেলার পৌরসভার (৪নং ওয়ার্ড) নূর নবী ভেন্ডার বাড়ির মৃত. নূর নবী ভেন্ডারের ছেলে।

মোঃ হাসান আহমেদ জানান, আমি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ছিলাম। এবারও সংগঠন থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি সকলের সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন

  • . এর আরও খবর