প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালীর দুই আসনে বাসদের (মার্কসবাদী) প্রার্থী ঘোষণা

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

নুশরাত রুমু, মাইজদী :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩শ আসনের মধ্যে ৩৭টিতে প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। নোয়াখালী -৪ (সুবর্ণচর ও সদর) আসনে বিটুল তালুকদার, নোয়াখালী-৫ (কবিরহাট ও কোম্পানিগঞ্জ) আসনে মুনতাহার প্রীতিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

দলের সমন্বয়ক কমরেড মাসুদ রানা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে অংশ নেবে বাসদ (মার্কসবাদী)। আওয়ামী ফ্যাসীবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালানো ও গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে যুক্ত একটি দল হিসাবে অর্থ ও পেশিশক্তির বিপরীতে দাঁড়িয়ে গণমানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে বাসদ। আগামী নির্বাচনেও গণমানুষের  শক্তি ও গণআন্দোলন গড়ে তুলতে মাঠে নামবেন তারা। তাই জনগণের সমর্থন ও নির্বাচনী তহবিলে সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর