প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৫

দাগনভূঞায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা :
দাগনভূঞা বাজারের মেসার্স জোবায়ের পেইন্ট সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ মোসলেহ উদ্দিনের উদ্যোগে জায়লস্কর ইউনিয়নের খুশিপুর ও উত্তর নেয়াজপুর এলাকার ৮৫ জন কৃষকদের মাঝে রবি মৌসুমে সরিষা, বোরো উফশী ধান (বীজ ও রাসায়নিক সার) কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে জায়লস্কর ইউনিয়নের খুশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সার বীজ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন সাইফুলের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আমীর উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জায়লস্কর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি  ফখরুল ইসলাম মামুন। বিশেষ অতিথি ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর