প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৫

সোনাইমুড়ীতে টিচার্স ওয়েল ফেয়ার সোসাইটির ট্যালেন্ট বৃত্তি

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ীতে টিচার্স ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে ট্যালেন্ট বৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার ইবনে সিনা মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এই আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক জনতার জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাবেদ আলম কিরন। টিচার্স ওয়েল ফেয়ার সোসাইটির সহ-সভাপতি মো. মামুনুর রশিদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সোনাইমুড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন। স্বাগত বক্তব্য দেন সোসাইটির সেক্রেটারি মো. আব্দুল হাই।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন, সোনাইমুড়ী সরকারি কলেজের প্রভাষক মুহাম্মদ মহিব উল্লাহ, ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও ব্যবসায়ী মো. তৌহিদুল ইসলাম প্রমুখ। অতিথিরা শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষার গুরুত্ব, সাফল্যের পথচলা ও নৈতিক মূল্যবোধ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শত শত  শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর